বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

আহ্বায়ক স্বাধীন অধিকারী, সদস্যসচিব তপন কুমার
  • আপলোড তারিখঃ ০১-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চুয়াডাঙ্গা জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্বাধীন অধিকারীকে আহ্বায়ক এবং তপন কুমার বিশ^াসকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও দপ্তর সম্পাদক তপন কুমার বসু মিণ্টু স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নিমাই রায়, অমিত কুমার সাহা, চিরু কুমার সাহা, কমল কুমার বিশ্বাস, নারায়ণ কুমার ভৌতীকা, বিজয় কুমার সাহা, সনজীত কুমার বিশ্বাস, ধীরেন্দ্রনাথ রাজবংশী, নাড়ু গোপাল বিশ্বাস, দীপন কুমার বিশ্বাস, রঞ্জন হালদার ও বিদ্যুৎ কুমার পালকে। কমিটিতে বাকি ৩৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।


নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল