সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাশবিক নির্যাতনের অভিযোগে মামলা

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০১৭ ইং
পাশবিক নির্যাতনের অভিযোগে মামলা
দামুড়হুদায় নানার বিরুদ্ধে নাতনীকে নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে নাতনীকে (১২) ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নানা ই¯্রাফিলের বিরুদ্ধে (৫০)। এ ঘটনায় গতকাল সোমবার রাত ৯টার দিকে ধর্ষিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার ধর্ষিত শিশুটির ডাক্তারী পরিক্ষা করা হবে বলে জানা গেছে। ধর্ষিত শিশুকন্যার মা জানান, দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে সম্প্রতি একই উপজেলার পীরপুরকুল্লা গ্রামে বাপের বাড়িতে মেয়েকে নিয়ে বেড়াতে আসি। বাপের বাড়ি আসার পর থেকে আমার চাচা সম্পর্কের প্রতিবেশী মৃত তুয়াজ আলীর ছেলে ই¯্রাফিল (৫০) আমার শিশুকন্যার সাথে নানা হিসেবে ইয়ার্কি ফাজলামি করে। এতে আমারা কেউ কিছু মনে করতাম না। এরই মাঝে গত ২২ নভেম্বর থেকে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং রক্তক্ষরণ হতে থাকে। এটাকে আমরা প্রকৃতির নিয়ম ভেবে কিছু সন্দেহ করিনি। কিন্তু ৩/৪ দিন পেরিয়ে গেলেও মেয়ের রক্তক্ষরণ বন্ধ না হলে ওর কি হয়েছে জিজ্ঞাসা করলে ও কোন কথা না বলে চুপ করে থাকে। এ সময় মেয়েকে একটু বকাবকি করলে সে জানায়, গত ২২ নভেম্বর ই¯্রাফিল নানা তার বাড়িতে আমাকে ডেকে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক আমার সাথে খারাপ (ধর্ষণ) কাজ করে। তোমরা বাকাঝকা করবা মারবা বলে ভয়ে এ কয়দিন আমি কিছু বলিনি। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, ধর্ষিত শিশুকন্যার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার ধর্ষিতার ডাক্তারী পরিক্ষা সম্পন্ন হবে। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড