শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা গার্লস স্কুলের শিক্ষক হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
দর্শনা গার্লস স্কুলের শিক্ষক হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা

দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবন শেষে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা নিলেন দর্শনা বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক হাফিজুর রহমান। বিদায় অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। মুহূর্তেই বিদ্যালয়ের পরিবেশ ভারী হয়ে ওঠে আবেগ আর কষ্টে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দর্শনা বালিকা বিদ্যালয়ে হাফিজুর রহমানের অবসর উপলক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সুপারভাইজার রাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান বলেন, চুয়াডাঙ্গা জেলায় প্রায় ২১৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমি খুব অল্পদিন হলো চুয়াডাঙ্গায় শিক্ষা অফিসারের দায়িত্ব নিয়েছি। এরই মধ্যে দ্বিতীয়বারের মতো এ বিদ্যালয়ে এলাম, তাও আবার সবার প্রিয় শিক্ষক হাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস সালাম।


তিনি আরও বলেন, মানুষের চাকরিজীবনে একটি নির্দিষ্ট সময় আনন্দের সঙ্গে কর্মস্থলে যোগদান করতে হয়। আবার নির্ধারিত সময় শেষে একদিন তাকে বিদায়ও নিতে হয়। তেমনি আজ প্রশংসিত শিক্ষক হাফিজুর রহমানকে বিদায় নিতে হচ্ছে। শুধু হাফিজুর রহমান নন, আমরা যারা কর্মস্থলে রয়েছি, আমাদেরও একদিন এভাবে বিদায় নিতে হবে।


তিনি বিদায়ী শিক্ষক হাফিজুর রহমানকে আগামী দিনগুলো পরিবার-পরিজনকে নিয়ে ভালোভাবে কাটানোর আহ্বান জানান। বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। একই সঙ্গে আগামী দিনে একটি উন্নত দেশ গঠনে তোমাদের ভূমিকা রাখতে হবে।


আলোচনা পর্ব শেষে ছাত্রী বুশরা আক্তার প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমানকে, ফারহাতুন জান্নাত সাবা বিশেষ অতিথি রাফিজুল ইসলামকে এবং ছাত্রী তুরজাউন রহমান বিদায়ী শিক্ষক হাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।


পরে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাহমুদা খাতুন, সুমিতা খাতুন, সাইদুর রহমান, হাসমত আলী ও সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে ষষ্ঠ শ্রেণির উম্মে ফাতেমা ওয়ারিশ ও জিনিয়া জান্নাত নায়রা, সপ্তম শ্রেণির তাসনিয়া আলম তোয়া, অষ্টম শ্রেণির ভূমিসুতা মল্লিক ও মিথিলা খাতুন, নবম শ্রেণির আমিশা ইসলাম, হুমাইরা জান্নাত, সুপতা চৌধুরী সিন্ধ ও মোহনা খাতুন এবং দশম শ্রেণির সামিহা তাহসীন ও আনিকা তাবাসসুম অদ্রিতা।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ