শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযান

মদ-গাঁজা-ইয়াবা ও ভারতীয় সিরাপ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
মদ-গাঁজা-ইয়াবা ও ভারতীয় সিরাপ উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা ও ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।


    ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টা ২৫ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫২/১২-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শশ্মানঘাট নামক স্থানে সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


    একই সময় মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানও চালানো হয়। সীমান্ত পিলার ৫২/১২-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শশ্মানঘাট এলাকায় সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন অবস্থায় ভারতীয় ৯৯০ পিস ওষুধ উদ্ধার করা হয়।


    এরপর সকাল ৬টা ৩৫ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, মেইন পিলার ৪৭/৭-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় মো. আব্দুল্লাহর ঘাসখেতের পাশ থেকে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। সেখান থেকে আসামিবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।


    এদিকে সকাল ১০টা ৪৫ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২১০ বোতল সিরাপ উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬৫/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মো. তেতুল মিয়ার আমবাগানের মধ্য থেকে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় আসামিবিহীন অবস্থায় ২১০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ