দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামির চাচা আব্দুল হালিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে কিডনি, হৃদযন্ত্রসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুম আব্দুল হালিম দীর্ঘদিন জনতা ব্যাংকের চুয়াডাঙ্গা রেলবাজার শাখায় কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়ার মৃত শফিউদ্দিনের মেজো ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া জান্নাতুল বাকী কবরস্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে একই কবরস্থানে তাঁর বাবা মৃত শফিউদ্দিনের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক