শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তেঁতুল শেখ কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে শরীফুজ্জামান

জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে
  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
তেঁতুল শেখ কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঁতুল শেখ কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ ও শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


প্রধান অতিথি হিসেবে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও তেঁতুল শেখ কলেজের সভাপতি রউফুন্নাহার।


বক্তব্য দেন তেঁতুল শেখ কলেজের অধ্যাপক মারফুল হক, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাল, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুদ রেজা রতন, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি আসাদুল হক, সহসভাপতি নুরুল ইসলাম নরু, সরোজগঞ্জ বাজারের গোলাম মোস্তফা সুন্দর, চুয়াডাঙ্গা সদর উপজেলা ট্রাক শ্রমিক দলের অন্যতম সদস্য শাহিন আলম, এবং চুয়াডাঙ্গা জেলায় ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রদলের সদস্যসচিব মাহবুব রহমান এবং চুয়াডাঙ্গা সদর যুবদলের সদস্য রমজান আলী, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সদস্য রানা আহমেদ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শিক্ষাজীবনই একজন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’


তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের কল্যাণে ভূমিকা রাখার প্রস্তুতি নিতে হবে।’


শরীফুজ্জামান শরীফ বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা যেন সঠিক দিকনির্দেশনা পায়, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় তেতুল শেখ কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং এ প্রতিষ্ঠান থেকে মেধাবী ও মানবিক গুণসম্পন্ন শিক্ষার্থী তৈরি হবেÑএটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ