বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৬ ইং
দামুড়হুদায় পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ

দামুড়হুদায় কৃষিই সমৃদ্ধি ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে এয়ার ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ সংক্রান্ত প্রণোদনা কর্মসূচির আওতায় প্রণোদনা হিসাবে ৩০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।


জানা যায়, দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক হারে পেঁয়াজ চাষ করার উদ্যোগ নিয়েছে কৃষি অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে এবার ৩৫০ বিঘা জমির পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন কৃষকরা। তার মধ্যে ৭০ বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করা হয়ে গেছে।


বাংলাদেশে যা পেঁয়াজ উৎপাদন হয়, তা যদি সুরক্ষিত রাখা যায়, তাহলে আর বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি করা লাগবে না। তাই পেঁয়াজ সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক পেঁয়াজ চাষীকে এয়ার ফ্লো মেশিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার এবার ৩০ জন কৃষকের মাঝে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের এয়ার ফ্লো মেশিন ও পেঁয়াজ সুরক্ষিত রাখার জন্য ঘরের পরিবেশ তৈরি করার কাজে নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি উপ-পরিচালক নুরুল ইসলাম, দামুড়হুদা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস।


এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা আসফাকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবজালুর রহমান সবুজসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

সড়কের পাশে সোলার লাইট অধিকাংশই অকেজো