আলমডাঙ্গা উপজেলার আসমানখালী পুলিশ ক্যাম্পের অভিযানে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পলাশ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করার পর তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মণ্টু আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আব্দুর সবুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে পলাশকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে আসমানখালী পুলিশ ক্যাম্পের কনস্টেবল আসাদুজ্জামান আসাদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পলাশের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া