জীবননগরে তুলা চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের জীবননগর ইউনিটের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় উপজেলার নতুন তেঁতুলিয়ায় চাষীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ইজাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড যশোর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মোজাদ্দীদ আল শামীম।
জীবননগর ইউনিটের কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে তুলা ফসলের আন্তঃপরিচর্যা, সেচ ও সার প্রয়োগ, রূপালী বাম্পার প্রয়োগ, ফলিয়ার স্প্রে প্রয়োগ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, পোকামাকড় পরিচিতি, প্রতিকূল আবহাওয়ায় তুলার ফলন বৃদ্ধি বিষয়ে চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়।
জীবননগর অফিস