বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী হাইস্কুলে শিক্ষক ও ছাত্রদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ

ছাত্রদের ৫৫ রানে হারিয়ে শিক্ষকদের জয়
  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৬ ইং
উথলী হাইস্কুলে শিক্ষক ও ছাত্রদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ

মেধার বিকাশ ঘটাতে ও ছাত্র-শিক্ষকদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের ক্যাম্পাসে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।


শিক্ষক একাদশের অধিনায়ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শিক্ষক একাদশ প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে নির্ধারিত ১০ ওভারে ১৩৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮০ রানে গুটিয়ে যায় শিক্ষার্থী একাদশ। ফলে শিক্ষক একাদশ ৫৫ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন ও ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম। 


এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী বলেন, শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে থাকলে একজন শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটবে না। শিক্ষার্থীর শারিরীক ও মানুসিক বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন প্রফুল্ল থাকে। পড়াশোনায় মন বসে। শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে আমাদের এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন। তাছাড়াও এই আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক ও সুদৃঢ় করতে সাহায্য করবে। অনেক সময় শিক্ষার্থীরা শিক্ষকের সাথে কথা বলতে বা পড়া বুঝিয়ে নিতে জড়তা কাজ করে। এই প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে এই জড়তা কাটিয়ে সম্পর্কের উন্নতি ঘটবে



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার