মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদ্রাসা থেকে ও-লেভেলে যুননুরাইন আরহার সাফল্য

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৬ ইং
মাদ্রাসা থেকে ও-লেভেলে যুননুরাইন আরহার সাফল্য

মাদ্রাসার আরবি মাধ্যমের পড়াশোনা শেষে ব্রিটিশ শিক্ষাবোর্ড পিয়ারসন এডেক্সেলের অধীনে ২০২৬ সালের ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে চুয়াডাঙ্গার যুননুরাইন আরহা। পিওর সায়েন্স বিভাগে পাঁচটি বিষয়ে এ-স্টারসহ মোট সাতটি বিষয়ে এ-গ্রেড পেয়েছে সে। এ ফলাফলের মাধ্যমে ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য পিয়ারসন এডেক্সেল হাই-এচিভার অ্যাওয়ার্ড এবং ২৬তম দি ডেইলি স্টার অ্যাওয়ার্ড অর্জনের যোগ্যতা অর্জন করেছে যুননুরাইন আরহা।


যুননুরাইন আরহা চুয়াডাঙ্গার বড়মসজিদপাড়ার অবসরপ্রাপ্ত পিটিআই শিক্ষক মেহেদী বিল্লাহ ও প্রয়াত মতিয়ার রহমানের (মতি মেম্বার) নাতি। এছাড়া রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা জহুরা জান্নাত ও মসকুরা বেগমেরও নাতি সে।


সংশ্লিষ্টরা জানান, ১১৫টি দেশের শিক্ষার্থীদের সম্মিলিত মেধাতালিকা থেকে পিয়ারসন এডেক্সেল হাই-এচিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্যদিকে, দি ডেইলি স্টার অ্যাওয়ার্ড বাংলাদেশের ইংলিশ মিডিয়ামে ও-লেভেল ও এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি।


জানা গেছে, যুননুরাইন আরহা আরবি মাধ্যমে সৌদি আরবের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুসরণ করে নয় বছর মেয়াদি ইবতেদায়ী ও প্রি-হিফয (৭২টি সুরা) সম্পন্ন করে। এরপর সে ও-লেভেল পরীক্ষায় অংশ নেয়, যা বাংলাদেশের এসএসসি সমমানের পরীক্ষা হিসেবে বিবেচিত।


বর্তমানে আরহা ঢাকার বারিধারায় তারই শিক্ষাপ্রতিষ্ঠান কুল্লিয়্যাহ অব দি রিভিলড নলেজ অ্যান্ড লিবারেল আর্টসে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। পাশাপাশি সে এ-লেভেল পরীক্ষার (এইচএসসি সমমান) প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যুননুরাইন আরহা নিজেকে একজন ইসলামী শিক্ষক (দাঈ) ও প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে চায়।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয়