বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আলমডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর হায়দার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর ব্রিজের অদূরে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হায়দার আলী একই উপজেলার রংপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে কান্তপুর ব্রিজের অদূরে মাথাভাঙ্গা নদীর পানিতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি হায়দার আলী বলে শনাক্ত করে তার পরিবার। নিহতের পরিবারের সদস্যরা জানান, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গত শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।  আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দীন বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার