সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিচ্ছন্নতা অভিযানে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্লস গাইডের শিক্ষার্থীরা এবং ইউনিয়নের সব গ্রাম পুলিশ সদস্য অংশ নেন। এসময় ব্যানারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণাও চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপন কুমার।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা