জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হোসেন আলী। তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা-৬৪ অনুযায়ী ছয় মাস মেয়াদি এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এডহক কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম স্বপন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সিরাজুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন ছায়েদ আলী।
কমিটির সভাপতি হিসেবে হোসেন আলী পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান (খোকন), আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি আজিম খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু, আর্গন অ্যানিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুর রহমান সাদিক, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি ও ছাত্রনেতা আজিজুল ইসলাম খান সোহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া