দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আটকবর মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল হাসান তনু বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। নেতা-কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর সকলকেই গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি শহিদুল ইসলাম ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম। এছাড়ও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক, দামুড়হুদা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন খসরু, নাটুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী বাশার বাবু, নাটুদহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ, শ্রমিক দল সভাপতি ইমান আলী, চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুর রহমান বিশ্বাস ও নাটুদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামিউল হাসানসহ বিএনপির সকল অঙ্গ সংগঠন।
প্রতিবেদক দামুড়হুদা