বৃক্ষের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বৃক্ষরোপণ করলো পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া হতে বিত্তেরদাড়ি রাস্তার উভয় পাশে কয়েক প্রজাতির উদ্ভিদ রোপণ করা হয়। এ কার্যক্রমে গোবরগাড়া গ্রামের মানবতার কল্যাণ সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে আসছে। সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, গোবরগাড়া হতে বিত্তেরদাড়ি রাস্তাটি মাঠের রাস্তা। বর্তমানে রাস্তাটি পাকা হচ্ছে। আমরা রাস্তার উভয় পাশে যে বৃক্ষরোপণ করেছি, তা আমরা রক্ষণাবেক্ষন করার চেষ্টা করব। রাস্তার উভয় পাশে গাছ গুলো বড় হলে শুধুই অক্সিজেন দিবে না তার সাথে রাস্তার সৌন্দর্য ও বিভিন্ন পাখির আবাস সৃষ্টি করবে। এসময় উপস্থিত ছিলেন রাকিবুল, সাহাবুল, বায়জিদ, নীরব, জনি, মিশাল, শেখ সাদিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।