শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষক-কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২৬ ইং
হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষক-কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষক-কর্মচারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষক-কর্মচারীরা হলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক (ধর্ম ও নৈতিক শিক্ষা), আবুল হোসেন (সামাজিক বিজ্ঞান) এবং অফিস সহকারী মতিয়ার রহমান।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম, দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, নবগঠিত নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বিএনপি নেতা জসিম উদ্দিন শেখ।


বক্তারা বলেন, বিদায়ী শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ প্রায় ৩৬ বছর ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁদের শিক্ষা, আদর্শ ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয়ের শিক্ষা বিস্তারে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।


অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় তাঁদের হাতে বিভিন্ন উপহার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসান আলী এবং সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাফিজ মাস্টার।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গার হাতিকাটায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক পলাতক