বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৬ ইং
জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে ৮ মাসের শিশুর মৃত্যু

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় শ্বাসনালিতে দুধ আটকে জুনায়েদ নামে ৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


পারিবারিক সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া গ্রামের মন্ডলপাড়ার হতদরিদ্র শ্রমিক জিহাদের একমাত্র ছেলে জুনায়েদ। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে শিশুটিকে বুকের দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেন তার মা। পরে তিনিও ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর পিতা-মাতা কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুটির শ্বাসনালিতে দুধ আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ধারণা করেন, শ্বাসনালিতে মায়ের বুকের দুধ আটকে শিশুটির মৃত্যু হয়েছে।


শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দুলবাড়ীয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোকাহত পরিবারে নেমে আসে আহাজারি। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা দিশেহারা হয়ে পড়েছেন। গতকাল বুধবার বেলা ১০টার দিকে আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের দরগা ও কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন ঈদগাহ ময়দানে শিশু জুনায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বেদনা-বিধুর পরিবেশে অশ্রুসিক্ত নয়নে তাকে গহীন কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়। 



কমেন্ট বক্স
notebook

র‌্যাব বদলে এসআরবি