বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেমনগর বিপ্রদাস বিদ্যালয়ে চার অবসরপ্রাপ্ত কর্মীর বিদায়

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৬ ইং
মেমনগর বিপ্রদাস বিদ্যালয়ে চার অবসরপ্রাপ্ত কর্মীর বিদায়

দর্শনা মেমনগর বিপ্রদাস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিন শিক্ষক ও এক নৈশপ্রহরীর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের স্মৃতিবিজড়িত বিদ্যালয়, সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক-কর্মচারীরা। তাঁদের স্মৃতিচারণে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রভাষক আলহাজ্ব মশিউর রহমান।


সভাপতির বক্তব্যে তিনি বলেন, কর্মজীবন শেষ করে আপনারা আজ বিদ্যালয় থেকে অবসর নিচ্ছেন। অবসরজীবন ভালোভাবে কাটাবেন। যখনই মন খারাপ হবে, তখন বিদ্যালয়ে এসে ঘুরে যাবেন। সুস্থ থেকে সন্তান ও পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটিয়ে জীবনের বাকি সময়টুকু পার করবেনÑএ দোয়া রইল আপনাদের প্রতি।


বিদায়ী শিক্ষক-কর্মচারীরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক মো. ফজলুল কাদের, সহকারী শিক্ষক নজরুল ইসলাম এবং নৈশপ্রহরী নুর ইসলাম। বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা, বই, ক্রেস্ট ও কিছু অনুদান তুলে দেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফিজা খাতুন, ইলান, মুনতাসির, আসমাউন হুসনা, আফিয়া খাতুন, আমেনা খাতুন, জান্নাতুল খাতুন ও রয়্যাল।


বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের সঙ্গে কাটানো সময়, বিদ্যালয় আঙিনায় তাঁদের দীর্ঘ পথচলা এবং নানা আবেগঘন স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দশম শ্রেণির জিনিয়া খাতুন, নবম শ্রেণির তাব্বাসুম খাতুন ও লামিয়া খাতুন এবং অষ্টম শ্রেণির আছিয়া খাতুন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন শামীম আরা, সাবিনা খাতুন, আশরাফুল আলম ও আবুল কাশেম। এ ছাড়া সাবেক ছাত্র মোর্শেদ লিংকন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ন কবির। 



কমেন্ট বক্স
notebook

র‌্যাব বদলে এসআরবি