সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে অভিনব কায়দায় ৪০ হাজার টাকা লুট

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৭ ইং
মেহেরপুরে অভিনব কায়দায় ৪০ হাজার টাকা লুট
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মধ্যপাড়ার আসাদুল পোল্ট্রি মুরগী বিক্রয় কেন্দ্র থেকে নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে গেছে ছিনতাইকারী চক্র। এলাকা সুত্রে জানা যায়, গতকাল দুপুর ২টার সময় আসাদুলের কাছে ৪০ হাজার টাকা পাওয়া যাবে বলে তার মেয়ে চুমকির কাছে দাবি করে। এ সময় চুমকি তাদেরকে তার বাবার মোবাইল নাম্বার দিলে অভিনব কায়দায় ফোন করে তারা চুমকিকে বলে যে, তোমার বাবা ৪০ হাজার টাকা দিতে বলল। চুমকি তার বাসায় গিয়ে তার মায়ের কাছে থেকে ৪০ হাজার টাকা নিয়ে এসে ছিনতাইকারীর হাতে তুলে দেয়। টাকা তুলে দিলে ছিনতাইকারী মটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে আসাদুল মাঠে থেকে ফিরে আসলে তার মেয়ে চুমকি বলে, আপনি এক মুরগীওয়ালাকে টাকা দিতে বলেছেন। আমি তাকে ৪০ হাজার টাকা দিয়েছি। উনি টাকা নিয়ে চলে গেছে। এ কথা শুনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান আসাদুল। এতে এলাকার লোকজন ছুটে এসে তার মাথায় পানি ঢালার পর জ্ঞান ফিরলে তিনি বলেন, আমার ৪০ হাজার টাকা ছিনতাই হয়ে গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড