মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের ৭০ বছর বয়সী আশরাফ আলীকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২৬ ইং
জীবননগরের ৭০ বছর বয়সী আশরাফ আলীকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড

৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় জীবননগরের আশরাফ আলী (৭০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আশরাফ আলী জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।


আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফ আলীকে ৯৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ ঘটনায় ডিবির এসআই আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে জীবননগর থানায় মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম আলী তদন্ত শেষে আশরাফ আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আশরাফ আলীকে ১০ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পর সোমবার বিকেলে পুলিশ প্রহরায় আশরাফ আলীকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ তরুণী গ্রেপ্তার