মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকার পরলোকগমন

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকার পরলোকগমন

জীবননগর উপজেলার স্বনামধন্য আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা চায়না রাণী দেবনাথ (৭৫) পরলোকগমন করেছেন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, চায়না রাণী দেবনাথ দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়সহ এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


চায়না রাণী দেবনাথ আন্দুলবাড়ীয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি ও অবসরপ্রাপ্ত সিনিয়র অডিট কর্মকর্তা প্রয়াত গোপাল দেবনাথের সহধর্মিণী। তিনি আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট কসমেটিকস ব্যবসায়ী দিলীপ কুমার দেবনাথ (তাপস), সাবেক লালনগীতি শিল্পী মালা দেবনাথ ও লাবণী দেবনাথের মা। তিনি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এজিএম এবং বর্তমানে গাইবান্ধা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সঞ্জীব কুমার দেবনাথের শাশুড়ি।


সোমবার বেলা ১টার দিকে কর্চাডাঙ্গা মহাশ্মশানে চায়না রাণী দেবনাথের শেষকৃত্য ও দাহ সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক শামীম আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক সেলিম আকতার খান মিন্টু এবং জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি বিজয় হালদার।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩ নেতাকে পুনর্বহাল