সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আন্দোলন : ঘন্টাব্যপী মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৭ ইং
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আন্দোলন : ঘন্টাব্যপী মানববন্ধন
দর্শনায় জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে কেরুর ওয়াসিম রয়েল: দর্শনায় জাতীয় মজুরী স্কেল ঘোষনা ও বাস্তবায়নের দাবীতে কেরুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আন্দোলন কর্মসূচী অনুযায়ী ন্যায্য দাবী আদায়ের লক্ষে সেক্টর কর্পোরেশন শ্রমিক ফেডারেশনের সমন্বয় পরিষদের ডাকে জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে দর্শনায় কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন কর্মসূচীর ৯ম দিন গতকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দর্শনা রেল বাজারের প্রধান ফটকে ভুক্তভোগী শ্রমিকদের নিয়ে কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে পুর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ন্যায্য দাবী আদায়ের লক্ষে দেশের রাষ্টায়ত্ব সেক্টরের ৪টি শ্রমিক ফেডারেশন যথাক্রমে বিসিআইসি, ইস্পাত ও প্রকৌশল, চিনিকল ও এফআইডিসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমন্বয়ে গঠিত সেক্টর কর্পোরেনশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ কর্র্তৃক সর্বনি¤œ ৮৭৫০টাকা ও সর্বোচ্চ ১৩৫০০ টাকা মুজুরী নির্ধারন করে ১ জুলাই ২০১৫ তারিখ হতে কার্যকর করার লক্ষে যতক্ষন পর্যন্ত সরকার আমাদের রুটি রুজির এ দাবী মেনে না নেয় ততক্ষন আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহন করবো। এছাড়া আরও বলেন, আজ শ্রমিকদের দেওয়ালে পিট ঠেকে গেছে। এভাবে মানবেতর জিবন জাপন করার চেয়ে ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করে মৃত্যু বরন করা অনেক ভালো। এসকল শ্রমজীবী মানুষের দুঃখ বেদনার কথা ভেবে যতক্ষন পর্যন্ত সরকারের নি¤œ মহল থেকে উচ্চ মহল পর্যন্ত জানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেয় ততোক্ষন আমরা আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি পেশ, শ্রমিক সমাবেশ, সংবাদ সম্মেলন ইত্যাদী কর্মসূচী পালন করে যাব। এসময় বক্তব্য রাখেন কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক মাছুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, উদীয়মান নেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহমেদ সবুজ ও ইসমাইল হোসেন, সহ-সম্পাদক খবির উদ্দিন, সদস্য সুমন, আক্রাম হোসেন, আমিনুল ইসলাম, বাবর আলী, আয়ুব আলী, সাবু তরফদার, আ. রাজ্জাক, সাবেক নেতা জয়নাল আবেদীন, আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ইউনিয়নের সহ-সভাপতি ফারুক আহমেদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড