রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাংবাদিক চাষী রমজানের সুস্থতা কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৬ ইং
জীবননগরে সাংবাদিক চাষী রমজানের সুস্থতা কামনায় দোয়া

জীবননগর প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক চাষী রমজানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর জীবননগর প্রেসক্লাবের (একাংশ) আয়োজনে হাইস্কুলপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাইস্কুলপাড়া জামে মসজিদের ইমাম নওশেদ আলী।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, জীবননগর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক (একাংশ) নূর আলম, যুবদল নেতা আক্তারুজ্জামান, সাংবাদিক হুমায়ুন কবিরসহ স্থানীয় মুসল্লিরা। দোয়া মাহফিলে সাংবাদিক চাষী রমজানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।


উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক চাষী রমজান। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরে ঢাকায় পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করালে তার শরীরে আবারও ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে।


উন্নত চিকিৎসার জন্য তাকে চীনের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। সাংবাদিক চাষী রমজানের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৭টি স্পিড ব্রেকারের দাবি