রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ক্লিনিককে জরিমানা

নিউ সেবা ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ
  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৬ ইং
জীবননগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ক্লিনিককে জরিমানা

জীবননগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।


সূত্রে জানা গেছে, জীবননগরে সিজারের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির বৈধ অনুমোদন ও লাইসেন্সসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।


এদিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও সেতু ক্লিনিককে ৫ হাজার করে জরিমানা করা হয়েছে।


জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, অপারেশনের ৪ দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদ শুনে এখানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ক্লিনিকের লাইসেন্স ও স্বাস্থ্যসেবার মান যাচাই-বাছাই করা হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে সবাইকে দ্রুত বের করে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৭টি স্পিড ব্রেকারের দাবি