রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বসতবাড়ির বারান্দা থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গায় বসতবাড়ির বারান্দা থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

আলমডাঙ্গায় একটি বাড়ির বারান্দা থেকে বোমাসদৃশ দুটি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খেজুরতলা গ্রামের পারভীনা খাতুনের বাড়ির বারান্দা থেকে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বারান্দায় কাঠ সাজিয়ে রাখা ছিল। বাড়ির মালিকের ছেলে সিজান ওই কাঠ সরাতে গেলে সেখানে বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। বোমা সাদৃশ্য বস্তুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে।


এ বিষয়ে সিজান আলী বলেন, "আমি আমার বাড়ির প্রয়োজনে আমার ঘরের বারান্দা থেকে পূর্বে রাখা কাঠ ছড়াচ্ছিলাম। হঠাৎ টেপ দিয়ে পেঁচানো বোমা সাদৃশ্য দুটি বস্তু পরে আমার চোখে পড়ে। আমি ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ি এবং সাথে সাথেই পুলিশের হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করি। পরে পুলিশ এসে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে।"


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। উদ্ধার হওয়া বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর এগুলো কী ধরনের তা নিশ্চিত হওয়া যাবে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৭টি স্পিড ব্রেকারের দাবি