শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হারানো মহিষ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন জাকাতুল

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গায় হারানো মহিষ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন জাকাতুল

আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের জাকাতুল (৫২) নামে এক কাঠুরিয়ার হারিয়ে যাওয়া শখের মহিষ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন স্থানীয়রা। প্রিয় মহিষটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মহিষটি হারিয়ে যায়। পরে গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গোপালদিয়াড় এলাকায় রাস্তার পাশে মহিষটিকে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা মহিষটি উদ্ধার করে নিরাপদ স্থানে বেঁধে রাখেন। পরে মহিষটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। ফেসবুকে দেওয়া সেই পোস্ট দেখে ঘটনাস্থলে গিয়ে নিজের মহিষটি শনাক্ত করেন জাকাতুল। দীর্ঘ সময় পর প্রিয় মহিষটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় মহিষটি উদ্ধারে সহযোগিতা করা স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাকাতুল।


জাকাতুল মৃত উম্মাদ আলীর ছেলে। পেশায় তিনি একজন কাঠুরিয়া। কাঠ কাটার পাশাপাশি শখ করে গবাদিপশু পালন করেন তিনি। নিজের পোষা মহিষটির প্রতি তার বিশেষ টান রয়েছে বলে স্থানীয়রা জানান। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, মহিষটি হারিয়ে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় সেটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।



কমেন্ট বক্স