আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে হাটবোয়ালিয়া শেষ সীমানায় এস কে এস ব্রিকসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক মো. তপন আলী ওরফে দবির (২২)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার গজারিয়া হেমায়েতপুর মালিথাপাড়ার সাজান মালিথার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে হাটবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তপন আলী ওরফে দবিরকে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া