শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাবেক স্ত্রীর করা নির্যাতন মামলার আসামি

ভারতে পালানোর সময় গ্রেপ্তার
  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৬ ইং
সাবেক স্ত্রীর করা নির্যাতন মামলার আসামি

সাবেক স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা-জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন আহমেদ (৪০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কোটপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।


দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ জানায়, সালাউদ্দিন আহমেদের সাবেক স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। ওই মামলায় ঝালকাঠির রাজাপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সিআর মামলা নম্বর-৩০৫/২৬, তারিখ ২৩ আগস্ট ২০২৬। মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।


বৃহস্পতিবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গেলে দায়িত্বে থাকা এএসআই তারেক মাহমুদ অনলাইনে তার মামলার তথ্য যাচাই করে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানতে পারেন। পরে তাকে আটক করা হয়। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত এএসআই তারেক মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সালাউদ্দিন আহমেদকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ঝালকাঠি থানা পুলিশকে জানানো হয়েছে। ঝালকাঠি থানা পুলিশ এসে তাকে নিয়ে যাবে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হতে পারে।’



কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ঘিরে