জীবননগরে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিকের মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
২৭-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ প্রায় ৯ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়। অথচ দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মিরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। দলীয় নেতাকর্মিদের বঞ্চিত করে জামায়াত-বিএনপির লোকদের প্রতিষ্ঠিত করা হয়েছে। এলাকার যত হাট-ঘাট, বিল-বাওড় আছে সবই ওই জামায়াত বিএনপির নেতাকর্মিদের দখলে। দলের এক প্রভাবশালী নেতা তিনি দলীয় নেতাকির্মদের বঞ্চিত করে তার আত্মীয়-স্বজনসহ নিজস্ব লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন। দলের যে সমস্ত ত্যাগী নেতাকর্মিরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তারাই আজ একত্রিত হয়েছে। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মামলা-হামলার ভয়ে এতদিন তারা মুখ খুলতে সাহস না পেলেও আজ তারা ঘুরে দাঁড়িয়েছে। আমি তাদের পাশে থেকে সেবা করতে চাই। আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি। বর্তমানে আওয়ামী লীগ করছি। গতকাল রোববার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল মল্লিকের নিজস্ব কার্যালয়ে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান টজো, আ.লীগ নেতা মীর্জা লিটন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাজ্জাত হোসেন, বাঁকা আ.লীগ নেতা আ. রহমান, কেডিকে ইউনিয়ন আ.লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন টুটুল, আলমগীর হোসেন, উথলী চেয়ারম্যান প্রার্থী আফজালুর রহমান নীরু, মনোহরপুরের চেয়ারম্যান প্রার্থী রাজা মিয়া, জীবননগর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম ফেরদৌস, যুগ্ম সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, অ্যাড. আকিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা শিমুল, প্রজন্ম লীগ নেতা বিল্লাল হোসেন প্রমূখ।
কমেন্ট বক্স