দামুড়হুদার চন্দ্রবাসে মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজার জনসভা
- আপলোড তারিখঃ
২৭-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার চন্দ্রবাস বাজারে জনসভা করেছে চুয়াডাঙ্গা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক জাতীয় দৈনিক আমার সংবাদ’র সম্পাদক হাশেম রেজা। গতকাল রোববার বেলা ৩টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ই¯্রাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হাশেম রেজা বলেন, আওয়ামী লীগ যদি করতে হয় তাহলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আদর্শ মেনে তার কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে চেইন অব কমান্ড ধরে চলতে হবে। কিসের ছেলুন লীগ, কিসের টগর লীগ? এসবে কোন কাজ হবেনা। আমি হাশেম রেজা আমি ঘোষনা দিচ্ছি আমার নামে কোন গ্রুপ নেই, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আর সেই সাথে জনগণের সেবক। আমি রাজনীতি করতে এসেছি, পরিপূর্ন একজন রাজনীতিবিদ হয়ে আপনাদের সেবা করে যেতে চায় সারাজীবন। আমি আপনাদের কাছে শুধুমাত্র দোয়া চায়, আপনাদের ভালবাসা চায়, এর প্রতিদানে এ এলাকার গরীব-দুখী ও অসহায় মানুষের সেবা করে যাবো সারাটা জীবন। সাথে সাথে এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদরাসা, এতিমখানাসহ সকল ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে চলেছি সমানভাবে।
তিনি আরো বলেন, এ এলাকার মানুষ অনেক আশা নিয়ে আমাদের দলের দু’সাংসদকে নির্বাচিত করেছিলেন। কিন্তু প্রায় ১০ বছর হতে চললো তাদের ক্ষমতা প্রাপ্তি, কিন্তু এখনও পর্যন্ত তারা এ এলাকার মানুষের কান্না, দীর্ঘশ্বাস বন্ধ করতে পারেননি। এলাকার কাঙ্খিত উন্নয়ন তারা করতে পারেননি বা চেষ্টাও করেননি। আমরা কোনদিন দেখিনি জাতীয় সংসদে আমাদের সাংসদ কোনদিন এলাকার সমস্যাবলি, উন্নয়ন, জনগুরুত্বপূর্ন বিষয়ে বা কোন দাবী-দাওয়া সম্পর্কে কোন বক্তব্য রেখেছেন। কেন রাখেননি, আপনাকে তো এলাকার মানুষ ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছেন তাদের দুঃখ-বেদনার কথা তুলে ধরার জন্য।
হাশেম রেজা বলেন, দুঃখ হয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ একর রাষ্ট্রীয় ক্ষমতায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে গনতান্ত্রীক সরকার এখন দেশ পরিচালনা করছে। এখন কেন আমার দলের নেতা-কর্র্মী মিথ্যা মামলায় কেন জেল খাটবে, কেন তারা নিজ দলের অভ্যন্তরীন কোন্দল আর নেতাদের নিজেদের স্বার্থের বলি হবে। এর জবাব কেউ দিতে পারবেননা আমি জানি, তার পরেও বলি সবাই নিজের থেকে দলের স্বার্থকে গুরুত্ব দিন, নাহলে দল যদি আবার ক্ষমতায় না আসে, তাহলে কেউ ভাল থাকতে পারবেনন্।া ৭১ এর পরাজিত শক্তি এখনো সমান ভাবে সক্রিয়। তারা আক্রমন করবে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক এমনকি সাধারন মানুষের উপরে, আবারো হুমকির মুখে পড়বে আমাদের দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব। এমনকি দেশের মানচিত্র পর্যন্ত নিরাপদ নয় ঐ হায়েনাদের হাতে। তাই গ্রুপিং বাদ দিয়ে চুয়াডাঙ্গা-২ আসনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ইন্নাল শেখ, জলিল উদ্দীন, বাবুল হোসেন, বিল্লাল হোসেন, আবুল হাশেম, রফিক বিশ্বাস নাটুদহ ইউনিয়ন যুবলীগের সা.সমম্পাদক জাহাঙ্গীর মল্লিক, যুগ্ম সম্পাদক আ. ছালাম, ইউসুফ আলী, রিপন, মন্টু ফারুক, কামরুল হোসেন, মফিজুর রহমান ফারুক, শাহবুদ্দীন খান, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম, আ.কাদের লিটন ও দামুড়হুদার আ. ওদুদ শাহ ডিগ্রী কলেজ শাখার সভাপতি শাহিন আলম।
কমেন্ট বক্স