সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চলছে কর সপ্তাহ : রিটার্ন দাখিলকারীদের দেয়া হচ্ছে সুবিধা

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় চলছে কর সপ্তাহ : রিটার্ন দাখিলকারীদের দেয়া হচ্ছে সুবিধা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা উপ-কর কমিশনার কার্যালয়ে চলছে কর সপ্তাহ। গত ২৪ তারিখ থেকে শুরু হয়েছে কর সপ্তাহ, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ সময়ে যে সব গ্রাহক রিটার্ন দাখিল করবেন তাদের দেয়া হচ্ছে নানান সুবিধা। তাই রিটার্ন জমাদানের শেষ সময়ে কর অফিসের স্টাফ ও আয়কর আইনজীবীরা ব্যস্ত সময় পার করছেন। তবে অনেক গ্রাহক নিজ প্রয়োজনে অফিসে আসছেন রিটার্ন জমা দিতে। চুয়াডাঙ্গা উপ-কর কমিশনার অফিসের সহকারী কমিশনার উজ্জ্বল কুমার সরদার বলেন, নভেম্বরের ২৪-৩০ তারিখ পর্যন্ত পালন করা হচ্ছে কর সপ্তাহ। এই সময়ের মধ্যে যে গ্রাহক আমাদের অফিসে আসবেন তাদের টিন রেজিষ্ট্রেশন, চালানের রশিদ প্রদান ও রিটার্ন গ্রহনের সার্বিক সহযোগিতা করা হবে। তাই তিনি গ্রাহকদের আকর্ষনীয় এ সুযোগ কাজে লাগানোর আহবান জানান। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২০১৬-১৭ অর্থ বছরে চুয়াডাঙ্গা কর অঞ্চলে ৮ হাজার ৫৭৬ জন রির্টান দাখিল করেছিল। এ বছর রির্টান দাখিলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার জন। সেই সাথে গত অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ২১ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ৮৭১ টাকা। চলতি বছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ কোটি টাকা। আয়কর আইনজীবী এ্যাড. সুজন বলেন, ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়। এরপর জমা দিলে জরিমানা গুনতে হবে। তাই অর্থ বছরের শুরু থেকে রিটার্ন জমা দিলে শেষ সময়ে এসে হুড়োহুড়ি করতে হয়না।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড