বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা
  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির তিন বছর মেয়াদী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।


সভার শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও সমিতির সদস্যরা। এসময় তাঁকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমিতির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।


সভায় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুট, কোষাধ্যক্ষ মফিজুর রহমান মনা, সদস্য ইকবাল আতাহার তাজ, সেলিম আহম্মেদ, এ.এইচ.এম.এম. কামাল (তুহিন), আল মাসুম বাবুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সমিতির সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা