সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় আলমডাঙ্গায় পুজা অর্চনা

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৭ ইং
হুইপ ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় আলমডাঙ্গায় পুজা অর্চনা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগমুক্তি কামনা করে পুজা অর্চনার মাধ্যমে প্রার্থনা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সমীর দে’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল কুমার অধিকারী। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক পরিমল কুমার কালু ঘোষ, সুধাংশ ব্যানার্জি, শুশিল ভৌতিকা, বিদ্যুৎ সাহা। বিশ^জিত সাধুকার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রশান্ত সিহি, পলাশ আচার্য্য, হারাণ অধিকারী, নিমাই রায়, অশোক সাহা, গোপেন আচার্য্য, পিলু দত্ত, গগন বাবু, লিপন বিশ^াস, অভিমান্য কুন্ডু, জয় বিশ^াস, পবন অধিকারী সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পুজারীর দায়িত্ব পালন করেন অশোক সর্মা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড