মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৬ ইং
কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মনোয়ার হোসেন।


বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তানভীর হোসেন রাজীব, অভিভাবক সদস্য সোহাগ শাহ, শিক্ষক প্রতিনিধি কবির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস শুকুর ও শাহাদাৎ হোসেন শাহ। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবলুসহ সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু