সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে হেমন্তের শীতে বেড়েছে গরম কাপড়ের বেচাবিক্রি

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৭ ইং
জীবননগরে হেমন্তের শীতে বেড়েছে গরম কাপড়ের বেচাবিক্রি
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর শহরসহ উপজেলার ছোট বড় বাজারে শীতবস্ত্র বেচাবিক্রি শুরু হয়েছে। প্রকৃতিতে এখন শীতের আমেজ। বাতাসে বাতাসে এখন হিমের ছোয়া। কয়েক দিনের কুয়াশাচ্ছন্ন জানান দিচ্ছে শীতের আবহাওয়া। শীতবরণে উপজেলাবাসী ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে। লেপ-তোশকের দোকানেও ক্রেতাদের চাহিদা বেড়েছে। গরম কাপড় ইতোমধ্যেই কেনা শুরু করে দিয়েছে মানুষজন। বিশেষ করে শিশুসহ বৃদ্ধদের জন্য গরম কাপড় কেনা শুরু হয়েছে। জীবননগর শহরের পুরাতন ডাকবাংলা মার্কেটসহ ফুটপাতগুলোতে বিক্রি বেড়েছে শীতের পোশাকের। শীতের আগাম প্রস্তুতি হিসাবে গরম কাপড় পরিবারের সদস্যদের জন্য কিনছেন এমনটিই বলছেন দোকানদাররা। ক্রেতাদের মতে, শীত শুরু হতে না হতেই বড়দের থেকে শিশুদের শীতের পোশাকের দাম বেশি চাইছেন। তবে বিক্রেতারাদের দাবি, শীতের গরম কাপড়ের এমনিতেই দাম কম। অল্প দামেই বিক্রি করা হচ্ছে। এদিকে, শুধু ফুটপাতই নয়, শহরের মাঝারিও অভিজাত বিপনিবিতানগুলোতে শীতের প্রস্তুতি হিসাবে আগেভাগে ভিড় ঝমাচ্ছেন ক্রেতাসাধারন। জীবননগর শহরের মেইন বাসষ্ট্রান্ডের পাশে পুরাতন ডাকবাংলা মার্কেটসহ তার সামনে রাস্তার পাশে ও চাঁকাপট্ট্রি জুড়ে পুরো ফুটপাত এখন গরম কাপড়ের হরেক রকমের পোশাকের দোকানে ছেয়ে গেছে। তবে দামের দিক থেকে সন্তষ্ট নয় ক্রেতারা। জীবননগর পৌর শহরের রহিমা বেগম জানান, দশ বছরের শিশুর জন্য একটি শীতের পোশাক কিনতে এসেছি। কিন্তু অনেক দাম বেশি বলছে; কাপড়গুলো ১০০টাকা থেকে ১৫০টাকা হলে স্বাভাবিক হতো। সেখানে তারা ২৫০ থেকে ৩০০ টাকা নিচ্ছে। আরেক ক্রেতা শাহিনা খাতুন জানান, গতবারের তুলনায় এ বছর শীতের কাপড়ের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি। দাম আর একটু কম হলে ভালো হতো। তবে এখনো সেই রকম শীত না পড়ায় ভালো মানের কাপড় পাওয়া যাচ্ছে না। শহরের ডাকবাংলা মার্কেটের বিক্রেতা নাসির উদ্দিন জানান, এ বছরের প্রথম দিকেই শিশুদের শীতের কাপড়ের চাহিদা একটু বেশি। শীতের শুরুতেই বেশ ভালোই বিক্রি হচ্ছে। দামেও সস্তা, অন্য আর এক ব্যবসায়ী জানান, শিশুদের শীতের পোশাকগুলোতে কাটুনসহ বিভিন্ন রকমের ছবি থাকায় বাচ্ছারা অনেক বেশি পছন্দ করছে। দোকানগুলোতে শীতের জন্য ছোট বাচ্ছাসহ বিভিন্ন বয়সের মানুষের জ্যাকেট,সোয়েটার পোশাক বিক্রি হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড