শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বাধন বন্ড গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বাধন বন্ড গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. বাধন বন্ডকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকার মো. বাবুর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা মামলা নম্বর ১, তারিখ ৩ অক্টোবর ২০২৪-এর এজাহারভুক্ত আসামি বাধন বন্ড। পুলিশের দাবি, তিনি তৎকালীন সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মামলায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় বাধন বন্ড এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাধন বন্ডকে  আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

উসকানিমূলক বক্তব্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা