দামুড়হুদায় ড. এ.আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের সেমিনার
- আপলোড তারিখঃ
২৭-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ড. এ.আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল-Importance Of English As A Medium Of Instruction-গতকাল বেলা ১১টায় দামুড়হুদা পাইলট গাল্স স্কুল এন্ড কলেজের সভাপতি ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দামুড়হুদা কাজল বিদ্যানিকেতনের পরিচালক হাফিজুর রহমান কাজলের সঞ্চালনায় কোরান থেকে তেলোয়াত করেন প্রতিষ্ঠানের আইটি টিচার আশরাফুল আলম রাজু। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন ড. এ.আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এম.এ সবুর। আরো বক্তব্য রাখেন সাবেক সাংসদ হাবিবুর রহমান, দামুড়হুদা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, লেকচারার আবুল কালাম, আশরাফুল হক, দামুড়হুদা পাইলট মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক তাজ আলম, ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদউদ-দৌলা টিটন, ফার্ষ্ট মাল্টিমিডিয়ার পরিচালক মাসুম বিল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এমনুরুনবী, বাসষ্ট্যান্ড বনিক সমিতির সভাপতি আশরাফুল আলম, সংগীতার প্রেসিডেন্ট আসমত আলী বিশ্বাস প্রমূখ। উপস্থিত ছিলেন দামুড়হুদা বাজার বনিক সমিতির জয়েন্ট সেক্রেটারি আব্দুল হালিম ভুট্ট, শিক্ষক আ: আলিম, শরিফ উদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও এলাকার সুধীজন। সার্বিক সহযোগীতায় ছিলেন নয়ন হোসেন।
কমেন্ট বক্স