শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৬ ইং
দর্শনায় শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

দর্শনা পুরাতন বাজার পূজা ও মন্দির কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী মন্দিরের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে দর্শনা কেরু এলাকা ঘুরে পুরাতন বাজার এসে শেষ হয়। র‌্যালিতে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়। ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটির অগ্রভাগে ছিলেন মন্দির কমিটি ও পূজা কমিটির মঙ্গল শান্তারা, প্রান্ত দেবনাথ, আনন্দ সেন বিদ্যুৎ সীল, পল্টু সেন, শৈলেন শান্তারা, সঞ্জয় কুমার প্রমুখ। র‌্যালি শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দর্শনা পুরাতন বাজার মন্দির থেকে নিরামিষ খিচুড়ি বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

উসকানিমূলক বক্তব্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা