চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, মরিয়ম সুলতানা ভুবন, কাজল মল্লিক, বনলতা, মর্জিনা খাতুন, মো. আব্বাসউদ্দীন, মো. আনছার আলী, খালেকুজ্জামান, জি এম জোয়ার্দার, কাজল মাহমুদ, চিত্তরঞ্জন সাহা চিতু, হোসেন মোশাররফ, মিম্মা সুলতানা মিতা, জাকিয়া সুলতানা ঝুমুর, গোলাম কবীর মুকুল ও অ্যাডভোকেট বজলুর রহমান।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মো. আনছার আলী, জি এম জোয়ার্দার, অ্যাডভোকেট বজলুর রহমান ও অধ্যক্ষ শাহজাহান আলী।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩১তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় সাহিত্য পত্রিকার শব্দসারির সম্পাদক কবি শেখ পিণ্টু, মো. ফারুক হোসেন, ফারদিন মোহাম্মদ জোয়ার্দারসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক