বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মার্কেট নির্মাণে ঠিকাদার নির্বাচনে দরপত্রের লটারির ড্র

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মার্কেট নির্মাণে ঠিকাদার নির্বাচনে দরপত্রের লটারির ড্র

চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পশ্চিম পাশে মার্কেট নির্মাণের লক্ষ্যে আহ্বান করা দরপত্রের ঠিকাদার নির্বাচনে প্রকাশ্য লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়।


ব্যাংক সূত্রে জানা যায়, মার্কেট নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৪ লাখ ৪২ হাজার ৩৩৫ টাকা। দরপত্রে অংশ নেওয়া সব দরদাতা প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৫ শতাংশ কম দর প্রদান করেন। একই দর দেওয়ায় অংশগ্রহণকারী সবাই সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হন। ফলে প্রকাশ্য ও উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ শতাংশ ছাড়ে কাজটির দর নির্ধারণ করা হয় ৯৯ লাখ ২০ হাজার ২১৮ টাকা।


এ দরপত্রের বিপরীতে মোট ১৩৪ জন আবেদন করেন। তাদের কাছ থেকে টেন্ডার সিকিউরিটি বাবদ ২ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করা হয়। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী গতকাল বুধবার প্রকাশ্যে লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির অনুষ্ঠানে কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। তিনি লটারির ড্র উত্তোলন করেন।


এসময় ড্রতে প্রথম স্থান অর্জন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সিনেমা হলপাড়ার ঠিকাদার মুন্সি মোহাম্মদ আওরঙ্গজেব। দ্বিতীয় হন সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল হামিদ মণ্টু এবং তৃতীয় হন আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের তিন্নি তারিন এন্টারপ্রাইজ।


অনুষ্ঠানটি কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এস. এম. আশিস মোমতাজ ও জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর মারধর ও ২ লাখ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ