বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংবাদ সংগ্রহে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৬ ইং
সংবাদ সংগ্রহে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঠ এলাকায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে মোটরসাইকেলে করে সংবাদ সংগ্রহে যাওয়ার সময় রুদ্রনগর মাঠের মধ্যে একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা হাঁটুতে গুরুতর আঘাত পান এবং দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেখ হাতেমের ডান পায়ের হাঁটুর নিচে অনেকটা অংশ ফেটে গিয়ে গুরুতর জখম হয়। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে ডান পায়ে প্লাস্টার করা হয়। 


চিকিৎসক জানিয়েছেন, প্রায় এক মাস থেকে দেড় মাস পর্যন্ত প্লাস্টার রাখতে হবে। এসময় তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং হাঁটাচলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাক্সক্ষী ও স্থানীয়রা আহত দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা সড়কে চলাচলের সময় সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।  আহত দুই সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করে সকলেই দোয়া কামনা করেন। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ