বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লোকনাথপুরে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা

মেয়ের বক্তব্যে নতুন করে রহস্য, তদন্ত দাবি
  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০২৬ ইং
লোকনাথপুরে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা

দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে মো. বরু (৪২) নামে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বাড়ির মালিকের দাবি, মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরুর মৃত্যু হয়েছে। তবে নিহতের মেয়ের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


গত মঙ্গলবার ভোরে উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় কেরামত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বরু দর্শনা এলাকার মোবারকপাড়ার বুদো মন্ডলের ছেলে বলে জানা গেছে। বাড়ির মালিক কেরামত আলী জানান, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি ঘরের কিনারায় একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি বাড়িতে থাকা একটি বৈদ্যুতিক মোটর চুরি করতে এসেছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


তবে নিহতের মেয়ের একটি ভিডিও বক্তব্য প্রকাশের পর ঘটনাটি নিয়ে ভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। ভিডিওতে সে তার বাবাকে চুরির সঙ্গে জড়ানোর অভিযোগ নিয়ে প্রশ্ন তোলে এবং মৃত্যুর ঘটনাটির প্রকৃত কারণ জানতে চায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে ঘটনাস্থলে থাকা মোটরের বিদ্যুৎ সংযোগ চালু ছিল কি না, কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল এবং ঘটনাস্থলের প্রকৃত পরিস্থিতি কী ছিল- এসব প্রশ্ন সামনে এসেছে।


স্থানীয়দের কেউ কেউ বলছেন, শুধু কারও অভিযোগের ভিত্তিতে ঘটনাটিকে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হিসেবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগ, মোটরের অবস্থা, বিভিন্ন আলামত এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা প্রয়োজন।


এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহউদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ