মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে বৃক্ষরোপণ ও ক্রীড়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে
  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৬ ইং
নেহালপুরে বৃক্ষরোপণ ও ক্রীড়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও আমাদের সবাইকে নিতে হবে।’


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি সুস্থ, মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’


অনুষ্ঠান পরিচালনা করেন বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন। নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সহসভাপতি হারেজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন। এছাড়া অনুষ্ঠানে নেহালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১ হাজার ৮০০টি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের