মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ও আলমডাঙ্গায় মোবাইল কোর্টের পৃথক অভিযান

অবৈধ ম্যাজিক জাল অপসারণ, পুড়িয়ে বিনষ্ট
  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৬ ইং
দামুড়হুদা ও আলমডাঙ্গায় মোবাইল কোর্টের পৃথক অভিযান

দামুড়হুদা উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ভৈরব নদ থেকে অবৈধ ম্যাজিক জাল অপসারণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ৪০০ মিটার ২০টা চায়না দুয়ারি জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল সোমবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার সুবুলপুর ভৈরব নদ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা মৎস্য অফিসার ফারুক মহলদার।


দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম অভিযান শেষে সাংবাদিকদের জানান, আপনারা জানেন দামুড়হুদা উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদের নাম ভৈরব নদ। এই ভৈরব নদে কিছু অসাধু ব্যক্তি চায়না ম্যাজিক জাল দিয়ে মাছ ধরছিল- সেই পরিপ্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখানে চায়না ম্যাজিক জাল অপসারণ করা হয় ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে এই কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকলে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


এদিকে, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ এবং মৎস্যবিষয়ক অন্যান্য আইন বাস্তবায়নে আলমডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার জি কে ক্যানালের লালব্রিজ থেকে হাউসপুর ব্রিজ পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা ৫০ পিস চায়না দুয়ারী জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।


এসময় তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী  জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে চায়না দুয়ারী  জাল ব্যবহার, বিক্রি বা সংরক্ষণ করা হলে তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার এবং আলমডাঙ্গা থানা-পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের