সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপবৃত্তি প্রদান

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৭ ইং
কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও উপবৃত্তি প্রদান
আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের ২০১২-১৩ সালের শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ছাত্র উপবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মামুনুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, ওসি (তদন্ত) লুৎফুল কবির, প্রতিষ্ঠানের পরিচালক ইদ্রিস খান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, হাজী ইউনুচ আলী খান, জিবি সদস্য মকবুল হোসেন, ফরহাত জামিল, সোহানী ইয়াছমিন নিপা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাইম পলিটেকনিক ইন্সটিটিটের শিক্ষক সাংবাদিক এমদাদ হোসেন। সভা শেষে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ও ছাত্র উপবৃত্তি প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড