সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিসরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৫

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৭ ইং
মিসরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৫
সমীকরণ ডেস্ক: মিসরে জনাকীর্ণ একটি মসজিদে সন্দেহভাজন জঙ্গিদের বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩০৫-এ দাঁড়িয়েছে। দেশটির নর্থ সিনাই প্রদেশে গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে। মিসরের তদন্ত কর্মকর্তারা বলেছেন, হামলাকারীদের কাছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা ছিল। মিসরের সরকারি আইনজীবী বলেছেন, মোট ৩০ জন হামলাকারীকে ঘটনাস্থলে দেখা গেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এরই মধ্যে ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি বলেছেন, এ হামলার ‘কড়া জবাব’ দেওয়া হবে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রচেষ্টা থামানোর জন্যই এ হামলা করা হয়েছে।’ বিবিসির খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলার পরপরই দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড