রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বাসটার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে আসাদুল ওরফে সাহাবুদ্দিন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বিদ্যুতের খুঁটির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আসাদুল মৃত আবদুল ওহাব আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকায় হারুন কাস্টমারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসাদুল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রী ও সন্তানরাও তাকে ছেড়ে চলে গেছেন বলে পরিবার জানিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর ৪টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে আসাদুল বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের খুঁটির পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।


চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, আসাদুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।



কমেন্ট বক্স
notebook

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ