এফএ আলমগীর দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা “দৈনিক নয়াদিগন্ত”-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল শনিবার পত্রিকার সম্পাদক সালাউদ্দীন মুহাম্মদ বাবর স্বাক্ষরিত নিয়োগপত্র তাকে হস্তান্তর হয়। ইতিপূর্বে তিনি ২০১৬ সাল থেকে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, আলমগীর ১৯৯৪ সালে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় আসেন। এরপর আঞ্চলিক ও জাতীয় একাধিক পত্রিকায় কাজ করেন। জ্যেষ্ঠ সাংবাদিক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য এফএ আলমগীর পেশাগত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
নতুন দায়িত্ব পেয়ে আলমগীর বলেন, ‘দৈনিক নয়াদিগন্তের মতো জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে চুয়াডাঙ্গার উন্নয়ন ও সংস্কৃতির খবর পাঠকদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।’
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা এফএ আলমগীরকে নতুন দায়িত্বে অভিনন্দন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক