চুয়াডাঙ্গায় ইজিবাইক চালককে পিটিয়ে হাসপাতালে ভর্তি
- আপলোড তারিখঃ
২৬-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইজিবাইকে যাত্রী উঠনো নিয়ে দুই চালকের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে ইজিবাইক চালক আপিল খানকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করা হয়। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের ইকরামুল হকের ছেলে আপিল খান (৩৬) একজন ইজিবাইক চালক। চেকপোস্ট থেকে ফিরতি পথে ২জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্য রওনা হন। চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে ইজিবাইক চালকদের ভাড়ার জন্য সিরিয়াল দিতে হয়। তবে আপিল খান দুইজন যাত্রী নিয়ে সিরিয়াল অমান্য করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ইজিবাইক ছাড়ে। এসময় অপর দুই ইজিবাইক চালক আপিল খানের গাড়িতে বাঁশ দিয়ে আঘাত করলে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে ইজিবাইক চালক পাইলট ও হারুন আপিল খানকে বাঁশ দিয়ে আঘাত করে। পরে স্থানীয় জনগন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
কমেন্ট বক্স